ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা 

বিনোদন ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন জয়া আহসান— খবরটি গত বছর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন পঙ্কজ ত্রিপাঠি।

নতুন খবর হচ্ছে, এবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি আপবে ওটিটি মাধ্যমে। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি।
পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, ‘এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।’

একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।